পার্কে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম ,
আপনার ছোট দুই ভাই কি করে ? সে বলল , মাশাল্লাহ তারা দুজনেই হজ্ব করেছেন । তাহলে আপনি করলেন না কেন ?
দীর্ঘদিনের লালিত স্বপ্ন সহসাই প্রকাশ পেয়ে গেল। বলল, শাহাদাৎ ভাই আমি যে ব্যাবসা করি সেখানে অনেক মিথ্যা কথা বলতে হয়। তাই নিয়ত করেছি ব্যাবসা যখন ছেড়ে দিব তখন তওবা করব ও হজ্জ করে আল্লাহর রাস্তায় চলে আসব ।
একই স্বপ্ন লালন করে রাখে বিদায় এদেশের চরিত্রহীন নায়ক নায়িকারা যৌবন ফুরিয়ে গেলে ও চাহিদা কমে গেলে হজ্জ করে ও হিজাব পরিধান করে পুরোদস্তর মুসল্লী বনে যায়।
তাছাড়া ঘুষখোর, বাটপার, ধর্ষক, টেন্ডারবাজ, ভূমিদস্যু, কালোবাজারি..... ইত্যাদি দুর্নীতিবাজরা সারা জীবন অগাধ সম্পদ কুক্ষিগত করে শেষ বয়সে হজ্জ করে । টুপি, ও সুন্নতি পোশাক পরিধান করে হাতে একটি তসবি নিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায়। মহল্লার মাদবর বনে যায় ।
এই সকল দুর্নীতিবাজেরা ভালো করেই জানে যত খারাপ কাজই করা হোক না কেন তওবা করে আল্লাহর কাছে মাফ চাইলে তিনি মাফ করে দিবেন ।
এরা ইহ কালের সুখ এবং পরকালে বেহেশতের মালিক হয়ে যায়। কিন্তু ঐ সৎ, মানবতাবাদি ও যুক্তিবাদী ইহকাল এবং পরকাল উভয় কালই হারায়।
পৃথিবীতে যত প্রকার অন্যায় অবিচার করা হয় তার ৯০% মানুষের সাথেই করা হয় । সুতরাং মাফ চাইতে হবে মানুষের কাছে এবং সেই সাথে অপকর্মের মাধ্যমে তাদের যে ক্ষতি করা হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে । এটি হলো প্রকৃত ন্যায় বিচার।
কিন্তু ইসলামে সারা জীবনের অন্যায় অবিচারকে বৈধতা দেওয়ার জন্যই আল্লাহর কাছে মাফ চাওয়ার এই বিধান চালু করা হয়েছে। তিনি মাফ করে দিলে সমস্ত অন্যায় অবিচার থেকে মুক্ত হওয়া যাবে।
সুতরাং তওবা করে আল্লাহর কাছে দায়মুক্তির সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে অন্যায়কে ব্যাপকভাবে উৎসাহিত করা হচ্ছে। এটি হলো শোষক দুর্নীতিবাজ পুঁজিপতি শ্রেণীর লুটপাটের একটি কৌশলমাত্র । যাহা ধর্মান্ধ বেকুবরা বুঝতে পারছে না ।
অনেকেই প্রশ্ন করে মুসলমানরা এত নীতির কথা বলার পরেও পৃথিবীতে মুসলিম দেশগুলোতে দুর্নীতির পরিমাণ বেশি কেন ? পক্ষান্তরে যে সকল দেশে নাস্তিকের সংখ্যা বেশি সেখানে দুর্নীতি কম কেন ?
কারণ মুসলমানদের রয়েছে আল্লাহ নামক একজন দুর্নীতিবাজ গডফাদার । যিনি সুকৌশলে সমস্ত দুর্নীতিকে লালন পালন করছেন ও তার কাছে তওবা করার মাধ্যমে বৈধতা দিচ্ছেন। কিন্তু নাস্তিকদের এই রকম দুর্নীতিবাজ আল্লাহ নাই ।
তাই মানুষের অন্তর থেকে এই ক্রিমিনাল গডফাদার আল্লাহকে উৎখাত করতে না পারলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব হবে না ।
Comments
Post a Comment