বড় ভাই ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে বলল, দোয়া করিস আমি হজ্জ্বে যাচ্ছি । এই সময় ভাতিজা বলল , চাচা আব্বার ক্যান্সার । আমাদের কাছে টাকা পয়সা নাই। আপনি এক বছর পূর্বে আব্বার কাছ থেকে ঋণ হিসাবে আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন । যদি এখন সেই টাকাটা ফেরত দিতেন তাহলে খুবই উপকার হতো। তাহলে আব্বা বিনা চিকিৎসায় মারা যাবে না । এই কথা শুনে বড় ভাই টাকা ফেরত দেবার কথা উল্লেখ না করে বলল , চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখ । এক ব্যক্তি তার আত্মীয়ের বাড়িতে ২০ বছর যাবত ভাড়া থাকত। করোনা পরিস্থিতি ও ব্যাবসায় মন্দার কারণে মোট 2 লক্ষ টাকা ভাড়া বকেয়া হয়ে যায় । কোন রকমে ঋণ করে ১৫০০০০ টাকা জোগাড় করে আত্মীয় বাড়ি ওয়ালাকে প্রদান করে । তারপর বলল আপনি তো বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন। আমি বাড়ি ছেড়ে দিচ্ছি । যেহেতু 20 বছর যাবৎ আপনার বাড়িতে রয়েছি । তাই বাকি 50 হাজার টাকা আমাকে মাফ করে দিলে আমার খুবই উপকার হবে। এই কথা শুনে সে তৎক্ষণাৎ বলে উঠল- এটা কোন ভাবেই সম্ভব নয় । অথচ এই লোকটি তাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি মাদ্রাসা দেখানো এবং বলল, দুনিয়াতে টাকা-পয়সা ধন-দৌলত সঙ্গে যাবেনা । মরে গ...
“মানবতার ধর্ম ” একটি অলাভজনক ব্লগ। এই ব্লগের সমস্ত লেখা মানবজাতীরে কল্যান, ধর্মীয় কুসংস্কার, সামাজিক মূল্যবোধ প্রভূতির লক্ষ্য করে লেখা। আমরা চাই সবাই সবার ধর্মটা বুঝে পালন করুক। ধর্মের ভালো দিকগুলির পাশাপাশি খারাপ যেসব দিক আছে সেসবও জানুক। অন্ধের মত পত ধর্ম পালন না করে জেনে, বুঝে, যুক্তি-তর্কে অংশগ্রহণ করে, তারপরে ধর্ম পালন করুক। ধর্মের সকল ভাল-মন্দ দিকগুলি সম্পর্কে অবগত হয়ে ধর্ম পালন করুক