হিন্দু ধর্ম সম্পর্কে দুটি কথা বলি। ইসলাম ধর্মের সঙ্গে
তুলনায় হিন্দু ধর্ম কে অনেকে উদার ধর্ম হিসাবে অভিহিত
করে থাকে। আমি মনে করি- এই অভিমত একেবারেই
সত্যের নিকটস্থ নয়। হিন্দু ধর্ম এমন একটি ধর্মমত যার
দ্বারা তাদের নিজেদের ধর্মের লোক যারপরনাই পীড়িত
ও শোষিত, নির্যাতিত।
আপনি আজও পশ্চিম বঙ্গের গ্রামাঞ্চলে গেলে দেখতে
পাবেন, বাওন অর্থাৎ ব্রাম্মন পাড়া, কায়েত পাড়া, মন্ডল
পাড়া, চাঁড়াল পাড়া বা নমঃ পাড়া। এরা নিজেরাই
নিজেদের ঘৃনা করে। এখন ও এটি সত্য। মোগল- সরাই
স্টেশনের নাম, দীনদয়াল উপধ্যায় স্টেশন যে বা যারা
করেন, তাদের মহা গুরুরাই এই বিভেদ কামি সমাজের
প্রবক্তা। আর হিন্দুদের এই মহান নির্মম বিভেদ নীতির
কারণে চন্ডাল সমাজের মান্যবর নেতা জনাব যোগেন
মন্ডল ভারতের সাথে না গিয়ে তিনি পাকিস্তানের সাথেই
থেকে যান, এবং পাকিস্তানের মন্ত্রী-মন্ডলে আইন মন্ত্রীর
স্থান পান। তার এই সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত প্রমাণ
হয় কারণ ইসলামী পাকিস্তান শেষপর্যন্ত এই অস্পৃশ্য
হিন্দু কে হিন্দু বলেই মনে করেছিল। নিজেদের একজন
বলে ভাবতে পারেননি কারণ কোরানের মতে সে ছিল
কাফের।
আজ হিন্দুত্ববাদী দের আক্রমণের মুখে ভারতের মুসলিম
গণ এই দলিত বা অস্পৃশ্য হিন্দু দের পাশে পেতে চাইছেন। একেই বলে ইতিহাসের পরিহাস।
তবে হিন্দু ধর্মের সাথে ইসলামের মৌলিক পার্থক্য,
ইসলাম অপরিবর্তনীয়, অসংশোধন যোগ্য, একেবারে
কেয়ামত অবধি। কিন্তু হিন্দু ধর্ম পরিবর্তনীয়,সংশোধন
যোগ্য। ইসলাম ত্যাগ করলে তাকে হত্যার বিধান ধর্ম
সম্মত, কিন্তু হিন্দু ধর্ম ত্যাগীকে হত্যার কোন ধর্ম সম্মত
বিধান নেই।
সর্বশেষ সুবিবেচনায়, হিন্দু ধর্মের বিকল্প ইসলাম নয়,
আবার ইসলামের বিকল্প হিন্দু ধর্ম নয়। সব ধর্মের
বিকল্প এক এবং একমাত্র মানবধর্ম।
Comments
Post a Comment